Saturday, August 29, 2009

কনের সাজ

শুরু হয়ে ছিলো সেই ছোট্টবেলায়, বলা যায়, হাতেখড়ি-পুতুলের বিয়েতে...। তারপর পুতুল সাজের নেশায়, পাড়ার আদুরে বাচ্চাগুলোই (ছেলে/ মেয়ে কোনো বাছ-বিচার না করেই) হোলো, আমার জ্যান্ত খেলার পুতুল...। ছুটির দিনে আমার গুরু দায়িত্ব ওদের ‘সুন্দরী’ করে তোলা...সুন্দর-নয়-সুন্দরী। নিজের চাহিদা মতো ওদের সাজাতে লাগলাম। আমার হাতে সবাই তখন-হয় উর্বশী বা রুপসী।

একসময় ডাক এলো সত্যি কনে সাজানোর। আমি যতটাই খুশী আমার দিদি ও বোন ততটাই উদ্বিগ্ন। সে যাইহোক, দিনক্ষন মেনে সময়ের অনেক আগেই হাজির যথাস্থানে। তারপর ? নাহ্! শত্রুর মুখে ছাই দিয়ে আর থামতে হয়নি সেদিনের পর....। সে’দিন থেকেই “চলা শুধু চলা...”। অনেকেই আমার স্পর্শে She থেকে সুশ্রী হয়েছে।


এক শুভক্ষণে, নিজেকেও দেখলাম ‘পুতুলের সাজে’। না, এখানেই শেষ নয়-ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভাণে। শ্বশুরালয়েও আমার কদর বোঝাতে ‘গিনিপিগ’ করলাম ননদকে..।


বাঙ্গলার বধুর ব্লগে এবার তাই, বাঙ্গালী কনে সাজের খুঁটি-নাটি তুলে ধরলাম...


এবারের পালা আমার ‘আত্মজা’-র। তবে আপাততঃ মডেল হিসেবে....



একটা সাধারন বাঙ্গালী মেয়ে, কনের সাজে কতটা পালটে যায় দেখা -যাক্—






বেস মেক-আপটা খুব গুরুত্বপূর্ণ। চেহারার ত্রুটিগুলো এতেই ঢাকা পড়ে যায়। ঠোঁট,ভ্রু,চোখ আঁকার সাথে সাথেই হয় রূপ পরিবর্তন।





এবার কেশ বিন্যাশের পালা। চুলের মাঝখানে সিঁথি করে দু-পাশে একটু ফাঁপিয়ে নিয়ে ক্লিপ আটকে দেওয়া। পুরো চুলটাকে পেছন থেকে রাবার ব্যান্ডের সাহায্যে একটু উঁচু করে হর্স-টেইল করে নিতে হবে। সেটাকে
ওপর-নীচ দু-ভাগে ভাগ করে ওপরের অংশকে মাথার ওপরের দিকে তুলে খোঁপার আকারে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। বাকী নীচের অংশকে আবার দু-ভাগ করে, দুই বিনুনী করে খোঁপার দু’পাশে ঘুরিয়ে কাঁটা দিয়ে আঁটকে দিলেই তৈরী ‘কবরী’।


“কবরীতে ঐ থরো থরো কণকচাঁপা...”না হলেও, ফুলের সাজ, গয়না বা ফুলের মালা আটকে যাতে নষ্ট না হয়, সে কারণেই ঘাড় থেকে উঁচু করে খোঁপা বাঁধার প্রয়োজন।


কনে চন্দন পরানোর আগে সব সময় মুখের আকৃতি বা গড়ন খেয়াল রাখতে হবে।


প্রথমে কপালে একটা লাল বা মেরুন টিপ (স্টিকার বিন্দি)। টিপকে কেন্দ্র করে তার ধার দিয়ে মুখের আকৃতি অনুযায়ী একটা কলকা...। হতে পারে তা ময়ূর বা অন্য- কিছু। আঁকার জন্য চন্দন, পোস্টার কালার বা জিঙ্ক অক্সাইড ব্যবহার করা যেতে পারে, ‘০’(জিরো) বা ‘০০’(ডবল জিরো) তুলি হলে ভালো।


টিপের পাশ থেকে প্রজাপতির শুঁড়ের আকারে কপালের দু-পাশে ভ্রু-র ওপর দিয়ে কপালের রগ পর্যন্ত কলকা আঁকার জন্য রেখা টেনে নেওয়া হোলো। কপাল ছোট হলে কলকা হবে হাল্কা ডিজাইনের। যেমন এক্ষেত্রে করা হয়েছে।






এবার কপালের দু’প্রান্তে কিছু কাজ করে দিলে দেখতে তো ভালো লাগবেই উজ্জ্বল হবে চোখ দু’টিও...।

গালের ফোলা ভাব ঢাকার জন্য এখানে কনে চন্দনের নকশা এভাবে করা হয়েছে। নকশার কাজও মুখের গড়ন অনুযায়ী বদলাতে হবে। কখনো লম্বা কখনও ভরাট...।







শাড়ী ‘আটপৌড়ে’....







শাড়ী বাছাই পর্বে প্রথা ভেঙে এই মেরুন রঙের বালুচরীকেই বেছে নিলাম। পরানো হোলো পুরো বাঙালীয়ানায়....সেই সাবেকী ঢঙে-‘পায়ের পাতায় পাড় ছড়িয়ে, আঁচল গুঁজে কোমরে...’।




শাড়ীর একটা অংশ (কোল-আঁচল) গুঁজে সামনে দিয়ে বাঁ দিকে বেড় দিয়ে কোমরের মাঝ বরাবর গুঁজে দিতে হবে। বাকী অংশকে সেখান থেকে এনে বাঁ কাধেঁ ফেলে প্লিট করে ভিতর থেকে পিন-আপ করে দিতে হবে। এবার পেছনের লম্বা আঁচল একটু ঝুলিয়ে ডান হাতের নীচ দিয়ে সামনে এনে, বাঁ কাঁধের ওপরেও ব্রোজ দিয়ে আটকে দেওয়া যায় বা ডান কাঁধেও রাখা যায়। খেয়াল রাখতে হবে কোমরের পেছনের গোঁজা কাপড় যেন কোনভাবে খুলে না যায়।

গয়না, ফুল-চন্দনে নন্দিনী ‘কনে’র সাজে তৈরী। তবে আমার মডেল কিছুতেই ওড়নার অবগুন্ঠনে বা শোলার মুকুটে সাজতে রাজি নয়। তাই কিছু অপূর্ণতা সত্ত্বেও পূরণ হোলো আমার আর এক সাধ।




মডেল- সুতনুকা ছবিঃ সৌজন্যে স্বপন ও তপেন্দু




আমি রিমঝিম দাশগুপ্তা, আসামের মেয়ে, কলকাতার বউ। তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আমার পুতুল খেলার গল্প।

9 comments:

  1. Rimjhimdi tumi ki professionally bridal make up korao? Amake tahole ektu details janabe plz? Maaney koto charge koro, baritey giye korao kina etc. - Rhea

    ReplyDelete
  2. ore baba didibhai tumi ki korechho go?asadharon lagchhe Dona ke,r eto samay diyechhe tomay meyeta.....dekho customaro jute gelo mone hoechhe.....

    ReplyDelete
  3. ki oshadharon shajao tumi didi....tumi professionally shajale ektu janabe.....ami hana debo tahole[:P]

    satti tomar shajano dekhe mon bhore gelo....
    khub bhalo theko,
    paromita.

    ReplyDelete
  4. Rimjhimdi, darun sajiyecho......tomar meye k khub sundor lagche.

    Suparna

    ReplyDelete
  5. Rimjhim....opurbo....meyeke koner shaje durdanto lagchhe...

    ReplyDelete
  6. mayer hathe meyer saaj.. onobodyo.:)

    ReplyDelete
  7. Rimjhim, korechho ki?????????? durdhashho. bolar bhasha rakhe na. ki gunee tumi tar porichoy pelam. tomar meyekeo aporupa lagchhe. amar abhinandan o bhalobasa roilo Sutanuka'r jonye.

    NB-prayojone daak porbe.

    ReplyDelete
  8. didi osadharon. kichu bolar vasa nei. tomar kone sajano dekhe mone hocche tumi jeno alada kore kono course korecho. jemon sundor jotno kore tumi sajiyecho temoni sundor lagche dona ke dekhte. mone hocche sotti sotti jeno ekhuni biyer pirite eto sundor sejeguje giye bosbe.

    ReplyDelete
  9. darun sajiecho....jano ami o tai kortam...choto belai putul...pore parar lok...emni e nijer anonder jonno .... sobai khub valo bolto... kothai je sob kichu harie gelo dire dire........
    tumi chalie jao ...suvecha roylo tomar jonno.

    ReplyDelete