Saturday, August 29, 2009

মেহেন্দি



পূজোর পরে'ই তো দীপাবলি; আজকাল বাংলার মেয়েরাও উত্তর ভারতের মেয়েদের মত উৎসবের দিনে পছন্দ করেন মেহেন্দি রাঙ্গানো হাত। কি ভাবে রাঙ্গিয়ে তুলবেন নিজের দুটি হাত সেই টিপস'ই দিয়েছেন সানন্দিতা চক্রবর্তী।
_________________________________________________________

যে কোনো ভাল কোম্পানির হেনা পাউডার বাজার থেকে কিনে এনে ,ছাকনি দিয়ে ছেকে নিন।এবার ওতে খানিকটা সরষের তেল, চাএর লিকার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। মিশ্রনটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। এবার এই মিশ্রনটা একটা প্লাস্টিকের কোন(cone)এ ঢেলে নিন। পুরোনো দুধের প্যাকেট-র একটা কোনা খুব ছোটো করে কেটে এই কোন বানানো যায়। প্যাটার্ন বানাবার আগে হাতে একটু সরষের তেল বা ইউক্যালিপ্টাস তেল লাগিয়ে নিলে ভালো রঙ আসবে। মেহেন্দি শুকিয়ে যাওয়া পর্যন্ত হাতের ওপরে রাখুন। একেবারে শুকিয়ে যাবার আগে লেবু চিনির জল তুলো দিয়ে হাল্কা হাতে লাগিয়ে দিন যাতে ডিসাইনটা নষ্ট না হয়ে যায়। ২/৩ ঘন্টা রেখে চামচের পেছন দিয়ে তুলে ফেলুন। এবার সরষের তেল লাগিয়ে নিন। চেষ্টা করুন, আগামী ১২ ঘন্টা হাতে কম জল লাগাতে। এতে আপনার হাতের মেহেন্দির রঙ আর গাঢ় হবে।



আমার নাম সানন্দিতা চক্রবর্তী। ল পড়ছি। বয়েস ২১। আমার শখ গান শোনা, সঙ্গীতচর্চা করা, ভারচুয়াল জগতে বন্ধুত্ত করা। সাজতে ভালবাসি। নিজে হাসিখুশি থাকতে ভালবাসি ও আসেপাশের মানুষদের আনন্দে রাখতে চাই।

3 comments:

  1. bah! besh laglo. Marowaari bandhu der kachhe shunechhi, mehendi lagiye tule felar por haate samanyo ektu ghee mekhe haat ta aguner taape shNeke nile, darun rong ashe.

    ReplyDelete
  2. khub sunar hoyechhe mehendir kaj. khub guner tumi.

    ReplyDelete
  3. thanks, Sanandita.....khub bhalo likhechho...aj kaje lagabo....eta porei ar tomar design dekhei meyeke mehendi porabo..

    Suparna mitra
    Mumbai

    ReplyDelete