অসাধারণ প্রাকৃতিক উপাদানটির? যে কোনও দামি কম্পানির ময়শ্চরাইজারের চেয়েও বেশি এফেকটিভ। এটিতে আছে পাঁচটি এনজাইম যা ত্বক ও চুলের জণ্য উপকারি যে কোন দামি বিদেশী কসমেটিক্স-এর চেয়েও। বিউটি ইজ নট স্কিন ডিপ। শুধু মাখলেই হয় না। সৌন্দর্য্যর উৎস থাকে অন্তরে। শরীরের অভ্যন্তরে। এই ম্যাজিক বায়োকেমিকালের আছে সে ক্ষমতাও ভেতর থেকে তোমাদের সুন্দর করার। জানতে চাও কি নাম এই উপাদানের? মধু। হানি । নাম এক, গুণ অনেক। সাস্থ্য ও সৌন্দর্য্য রক্ষায় মধুর উপকারিতা নিয়ে জানাচ্ছি।ভিটামিন সি-র গুণের কথা এতদিনে তোমাদের নিশ্চয়ই জানা। যাঁরা খুব বেশি সর্দি কাশিতে ভোগেন বা যাঁদের ত্বকে বয়সের ছাপ পড়ছে তাঁদের তো ভিটামিন সি প্রয়োজন প্রচুর পরিমাণে। আর ত্বকের আর্দ্রতা রক্ষার ক্ষমতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। মধু সেখানে হতে পারে তোমার বেস্ট ময়শ্চরাইজার। যখনই সময় পাবে কমলালেবুর কোয়া থেঁতো করে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগিয়ে আলতো করে ঘষতে থাকো। সাম্প্রতিক রিসার্চ-এ দেখা গেছে ত্বক ভিটামিন সি শোষণ করতেও পারে। তাই কমলালেবুর ভিটামিন- সি যেমন ত্বকের ইল্যাস্টিসিটি বাড়াবে তেমনই মধু মিশিয়ে খেলে ভিটামিন সি-র অ্যান্টিওক্সিড্যান্ট ফ্রি Radicals ধবংস করে তোমাকে রাখবে সুস্থ ও সুন্দর। সুপার নিউট্রিয়েন্ট মধু যোগাবে নিয়মিত পুষ্টি।
প্রছন্ড গরমে আরাম কার না চাই। ফ্রিজ থেকে শসা বার করো। পছন্দ মতন কেটে, ঊপরে ছড়িয়ে দাও কয়েক চামচ মধু। খেয়ে দেখ শসার কুলিং ইফেক্ট-এ গরমের ক্লান্তি যেমন কমে যাবে, তেমন মধু যোগাবে ইন্সট্যান্ট এনের্জি, কারণ মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে মধু চলে যায় রক্তে।কোষ্ঠকাঠিন্যের কারণে নিয়মিত শরীরের টক্সিন্স না বেরলে তা বারতি মেদ জমানো ছাড়াও ক্ষতি করে ত্বক ও চুলের। অতিরিক্ত কাজের টেনশন থেকে হঠাৎ শরীর খারাপ লাগলে এক কাপ গরম জলে মধু মিশিয়ে খেয়ে নাও। শরীর তরতাজা লাগবে।
ত্বক ও কেশ চর্চায় মধুঃ
পিওর মধু কেনো। মধুতে আঙুল ডোবাও। সারা মুখে লাগাও। আলতো করে মাসাজ করো। আপওয়ার্ড মুভমেন্ট-এ। প্যাট করতে থাকো। দেখবে, ক্রমশ ব্যাপারটা আঠালো হয়ে আসছে। দেখো সামাণ্যা গরম হয়ে উঠবে তোমার ত্বক। তার মানে মুখের ত্বকে ব্লাড সার্কুলেশন বাড়ছে।কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নাও। দেখ কেমন ত্বক মোলায়েম হয়ে উঠল তোমার ত্বক।
ওয়ান্ডার বাথ লোশনঃ

সোডিয়াম বাইকার্বোনেট – ৫০ গ্রাম
নুন – ১৫০ গ্রাম
দুধ – ১ লিটার
মধু – ৪৫০ গ্রাম
একটি পাত্রে জল ফুটতে দাও। অন্য একটি পাত্রে মধু গরম কর। ফুটন্ত জলের অর্ধেকটা রেখে দাও। ফুটন্ত জলে মধু মেশাও। অন্য পাত্রে বাকি ফুটন্ত জলে নুন ও সোডা মেশাও। এবার দটো জলের মিশ্রণটি এক সঙ্গে ফুটেয়ে নাও। গরম জলে শরীর ভিজিয়ে নিয়ে, এই মিশ্রণটি ভেজা শরীরে মাসাজ কর। মিনিট পনেরো রেখে দাও। এটিতে ত্বক নরম ও মসৃণ হবে ও রাত্রে ভাল ঘুম হবে।
এই মিশ্রণটি ফ্রিজে রেখে দু-তিন দিন বাদে বাদেও ব্যবহার করতে পার। কারণ এটি ত্বক কোষের বৃদ্ধির হার বাড়ায় যা ত্বকের ঊজ্জ্বলতার জন্য জরুরি।
একটু বেশি বয়সের মহিলাদের জন্যঃ মিল্ক হানি প্যাক

১ আঊন্স কমলালেবুর রস
১ আঊন্স মধু
৬ আঊন্স কাঁচা দুধ
এনামেল কাপে মিশিয়ে নাও ও সকালে ও রাত্রে তুলোতে ভিজিয়ে মুখে লাগাও। এই হানি ফেশিয়াল করলে বিঊটি পার্লারে যেতে হবে না।

অদিতি ঋষি
লন্ডন
really really great information..onek kotha jante parlam.aaj i ami fresh modhu niye asbo barite.thanks for sharing :)
ReplyDeleteamar modhu lagalei rash beroi...bujhte parchhi na keno? ami ki kono particular brand-er modhu byabohar korbo?
ReplyDelete@Foodjoint - tumi organic honey use koro :)
ReplyDeletebari te to madhu pore ache...ebar kaaj e lagabo.khub sohoj othocho koto guruttopurno jinish jante parlam .thanks Aditi.
ReplyDeletethanks,tips er jonyo.
ReplyDeleteei Aditi, amake ektu bol spc kore jodi masi esab use kore mukhe soundarjyo ante pare.
ReplyDeletekhub bhalo laglo tor ei honey r gunagun pore.