Friday, August 28, 2009

চকোলেট কেক্




চকোলেট কেক

উপকরণ:

কেক'র জন্য-
২০০ গ্রাম ভাল ডার্ক চকোলেট (৬০% সলিড কোকা)২০০ গ্রাম সলিড মাখন (ছোট ছোট টুকরো করা)
১ চা চামচ ইন্সট্যান্ট কফি পাউডার
৮৫ গ্রাম ময়দা১/৪ চা চামচ খাবার সোডা
২০০ গ্রাম light muscovado sugar( এটা ব্রাউন রঙের হয় আর unrefined cane sugar বলে পরিচিত)২০০ গ্রাম golden caster sugar ২৫ গ্রাম কোকা পাউডার
৩ ডিম
৭৫ এম এল বাটারমিল্ক (বাটারমিল্ক না পেলে সাওয়ারক্রিম ব্যাবহার করা যাবে)
সাজাবার জন্য গ্রেটেড চকোলেট বা কার্ল কিংবা অন্য কিছু পছন্দ মত।

আইসিং-র জন্য:

২০০ গ্রাম ভাল ডার্ক চকোলেট/ মিল্ক চকোলেট/ হোয়াইট চকোলেট
২৮৪ এম এল কার্টন ডাবল ক্রিম
২ চা চামচ গোল্ডেন সুগার

প্রনালী:

একটা ২০ সেমি গোল কেক টিন (৭।৫ সি এম গভীর) বা ২ টো ছোটো (৭'৫) গোল কেক টিনে মাখন লাগাও আর base the line কর বাটারপেপার দিয়ে। অভেন ১৬০ C প্রি হিট করো।এবার চকোলেট বারটাকে টুকরো টুকরো করে একটা মাঝারি পাত্রে ফেলে দাও। মাখন দাও ওতে। আলাদা পাত্রে জলে কফি গুলে সেটাও অর সঙ্গে মিশিয়ে দাও। পুরো মিশ্রনটা হাল্কা আঁচে গলিয়ে নাও।
আলাদা একটি পাত্রে ময়দা, সোডা,চিনি, কোকা পাউডার মিশিয়ে রাখ।আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে তার সঙ্গে বাটারমিল্ক মিশিয়ে রাখ।
এবার চকোলেট , ময়দা আর ডিমের সব মিশ্রন গুলো একসঙ্গে ভাল করে মেশাও।এবার ওটা কেক টিনে ঢেলে ১ ঘন্টা ২০-৩০ মিনিট বেক কর।ঠান্ডা হলে কেকটাকে horizontally কাটো।

আইসিং-
চকোলেট টুকরো, চিনি আর ক্রিম একসঙ্গে গলিয়ে নাও। আইসিং স্যান্ডুইচের মত কেক-র টুকরো গুলোর মাঝেমাঝে লাগিয়ে নাও, বাকিটা কেক-র ওপরে ঢেলে দাও। গ্রেটেড বা কার্ল চকোলেট দিয়ে সাজিয়ে নাও।

(সম্পূর্ণ ক্যালরি: ৬৮৩০
১০ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ৬৮৩)


আমার নাম রিয়া। আমি গত ৪ বছর ধরে ব্রিটেন-এ আছি। কলিকাতার মেয়ে আমি আর সেই শহর থেকে এত দূরে এসে ওই প্রানবন্ত শহরটিকে আরো ভালোবেসে ফেলেছি। আমি ভালবাসি যে কোনো ধরনের গান শুনতে,গল্পের বই পড়তে, দেশ বিদেশের রান্না করতে, নতুন নতুন বন্ধু বানাতে, ফুচকা খেতে, আড্ডা মারতে....আর তার থেকেও বেশি ভালোবাসি আমার ছোট্টো মেয়ের ঘুমন্ত মুখটি দেখতে, ওর সাথে খেলতে, ওর সাথে মিশে আবার ছোট্টোটি হয়ে হেসে উঠতে!





এই সংখ্যার অন্যান্য রান্না :
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ

No comments:

Post a Comment