উপকরণ :
বাগদা চিংড়ি - ৪৫০ গ্রাম
নারকোল কোরা – একটা নারকোলের অর্ধেক
কাঁচা লঙ্কা বাটা – স্বাদ মত
সাদা সরষে বাটা – দুই চামচ
কালো সরষে বাটা – এক চামচ
নুন - স্বাদ মত
চিনি – সামান্য
রসুন – দু কোয়া বাটা
সরষে তেল – ৫০ গ্রাম
কলা পাতা – বড় দুটি টুকরো
সুতো – পাতুরী গুলি বাঁধার জন্যে
সাদা বা সরষে তেল - ১০০ গ্রাম
পদ্ধতি :
প্রথমে চিংড়ী গুলোকে পরিষ্কার করতে হবে । একটি পাত্রে নারকোল কোরা , সরষে তেল , কাঁচা লঙ্কা বাটা , সাদা সরষে বাটা , কালো সরষে বাটা , নুন , চিনি , রসুন বাটা এক সাথে মেশাতে হবে । এরপর ওই মিশ্রনে চিংড়ী দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে । ইতিমধ্যে কলা পাতা গুলোকে গরম জলে হাল্কা ভাপিয়ে নিতে হবে যাতে পাতাগুলি মুড়লে ভেঙ্গে না যায় ।এরপর কলাপাতার মধ্যে মশলা মাখা চিংড়ীগুলি দিয়ে ভালো করে মুড়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় । এবার কড়াই বা প্যানে তেল গরম করে ঐ পাতুরীগুলি ভাজা ভাজা করতে হবে । আবার পাতুরী গুলি কে ভাপিয়েও নেয়া যায় ।ব্যস্ পাতুরী তৈরী ।গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে ।
(সম্পুর্ন ক্যালরি: ১১৮০
৪ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ৪৭০)
আমি দময়ন্তী বড়াল (চ্যাটার্জ়ী)। এখন থাকি স্কটল্যান্ডে। আমার শখ হাতের কাজ, নতুন নতুন রান্না করা আর বেড়াতে যাওয়া।
এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা
লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা
মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
এগ ভীন্ডালু
কষা মাংস
জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ
No comments:
Post a Comment