উপকরণ :
পনীর (চৌকো করে কাটা), আলু (ডুমো করে কাটা), গাজর, কড়াইশুটি, বীন, ফুলকপি, ক্যাপ্সিকাম, কাজু কিসমিস, রসুন-বাটা, টমেটো বাটা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, জিরে গুড়ো, ধনে গুড়ো, গরম মশলা গুড়ো, দুধ, ও তেল।
প্রনালী :
কড়াই এ তেল গরম করে পনীর,আলু,ফুলকপি,কাজু আলাদা করে ভেজে তুলে রাখতে হবে।
এবার গোটা গরম মশলা,জিরে,তেজপাতা ফোড়ন দিয়ে রসুন-বাটা ভাল করে কষতে হবে।
এরপর ওতে টমেটো বাটা দিয়ে জিরে গুড়ো,ধনে গুড়ো দিয়ে আরো কষতে হবে।
এরপর সব সবজি দিয়ে ভাল করে কষতে হবে।
কষা হলে পরিমান মত জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
অর্ধেক সেদ্ধ হলে তাতে দুধ দিয়ে ভাল করে নাড়তে হবে।
এরপর কাজু,কিসমিস দিয়ে আর কিছুখন নেড়ে একটু cornflour দিয়ে,ঘী গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।
(সম্পূর্ণ ক্যালরি: ৭৫০,
৪ জনের মত; প্রতি ভাগে ক্যালরি: ১৮৭.৫ )
আমি দেবপ্রিয়া,তবে বন্ধু-রা আমায় রিয়া বলেই চেনে...আমি বর্তমানে Manchester,US এ থাকি।আমার বাড়ি কলকাতা। গত দেড় বছর ধরে প্রবাসে...রান্না করতে বড়ই ভালবাসি। BB-র member হয়েছি ১ বছর হল। তারপর থেকে বিষন্ন দুপুরের একাকীত্ব দুরে পালিয়েছে্...
আজও রোজ অন্তত একটিবার বিবির দরজায় কড়া না নাড়লে দিবানিদ্রায় ব্যাঘাত হয়...:) BB-র blog গুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেও খুব ভাল লাগে।
এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা
লাউ পাতার বড়া
পুর ভরা করলা
এঁচোড়ের কোপ্তা
মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস
জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ
No comments:
Post a Comment