Thursday, August 27, 2009

এঁচোরের কোপ্তা


উপকরণ:
এঁচোড় ১টি মাঝারি মাপের
আলু ৪টি টুকরো করে কাটা
লাল লঙ্কাগুঁড়ো ১/২ চা-চামচ
জিরেগুঁড়ো ১ চা-চামচ
হলুদগুঁড়ো ১/২ চা-চামচ
ধনেগুঁড়ো ১ চা-চামচ
গরম মশলা ৩/৪ চা-চামচ
তেজপাতা ২টি
আদাবাটা ২ (বড়)চামচ
পেঁয়াজবাটা ২ (বড়)চামচ
টম্যাটো ১টি বড় মাপের টুকরো করে কাটা
কাজুবাটা ১/৪ চা-চামচ
টকদই ১ চামচ
ফ্রেস ক্রীম ২ চা-চামচ
কিসমিস
কড়াইশুঁটি (যদি বাজারে পাওয়া যায়)
ডিম ২টি
নুন ও চিনি স্বাদ অনুযায়ী।


প্রণালী:-

কোফ্তা তৈরী:
এঁচোড় ভালো করে ভাপিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। ১টি বড় আলু সেদ্ধ করে তার সাথে এঁচোড় ভালো করে চটকে মাখতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে তাতে আদাবাটা, টম্যাটো অর্ধেক দিয়ে লঙ্কাগুঁড়ো, হলুদ,জিরে,ধনেগুঁড়ো,নুন ও মিষ্টি দিয়ে কষিয়ে আলু ও এঁচোড় মাখাটি দিতে হবে। ভালো করে মশলার সাথে মিশ্রণটি মিশিয়ে তেলে কিছুক্ষণ ভেজে তুলতে হবে। মিশ্রণটি ঠাণ্ডা হলে ছোটো ছোটো গোল গোল বলের মতো বানাতে হবে। প্রতি কোফ্তার ভেতরে ১ / ২ টি কিশমিশ দিয়ে গড়তে হবে। [কিশমিশের বদলে ভাজা চিংড়ি দিয়েও পুর বানাতে পারেi। ] এবার ডিমের গোলায় ডুবিয়ে কোফ্তাগুলো কড়া করে ভেজে তুলতে হবে।

কারী তৈরী:-
তেলে গোটা গরম মশলা,তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে। তারপর তাতে ১ চামচ আদাবাটা,টম্যাটোকুচি দিয়ে কষাতে হবে। সমস্ত গুঁড়ো মশলা জলে গুলে প্যানে দিতে হবে। তারপর কাজুবাটা,টকদই একসাথে মিশিয়ে দিতে হবে। সব মশলা ভালো করে ভাজতে হবে। ক্রীম দিয়ে পরিমাণ মতো যতটা গ্রেভী চাও, ততটা জল মিশিয়ে নুনও মিষ্টি দিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলু ও কড়াইশুঁটি গ্রেভীতে দাও। আলু প্রায়ে সেদ্ধ হয়ে এলে কোফ্তাগুলো দিতে হবে। কোফ্তাগুলো ভালো পরিমাণে জল বা কারী টেনে নেবে,তাই গ্রেভী বেশী করে বানাবে। নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দাও।

(সম্পূর্ণ ক্যালরি: ৯২৫
৬ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ১৫৫)




মৌমিতা চৌধুরী, মুম্বই




এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ

No comments:

Post a Comment