Wednesday, August 26, 2009

মাছের চপ


(৬টি চপের জন্যে)

উপকরণ :
মাছের পেটির টুকরো – ৪ টে
আলু – ১ টা মাঝারি সেদ্ধ করা
বেসন – সামান্য
নুন – স্বাদ মতো
চিনি – সামান্য
আদাবাটা – ১ চামচ
পেয়াঁজবাটা – ২ চামচ
রসুনবাটা – ১/২ চামচ
কাঁচা লঙ্কা – ৩ টি
লঙ্কাগুঁড়ো , জিরেগুঁড়ো – সামান্য
বিস্কুটগুঁড়ো – চপ তৈরী করার জন্য বেশ খানিকটা
তেল – পুর তৈরী ও চপ ভাজার জন্য

পদ্ধতি :
প্রথমে মাছের টুকরোগুলিকে অল্প নুন জলে সেদ্ধ করে নিয়ে কাঁটা বেছে নিত হবে ।সেদ্ধ আলুটিকে চটকে মেখে নিতে হবে । কড়াইতে অল্প তেল নিয়ে তাতে পেয়াঁজ , আদা ও রসুনবাটা দিয়ে কষতে হবে ।লঙ্কাগুলিকে কুচিয়ে নিয়ে দিতে হবে। ওতে চটকানো আলু দিতে হবে । নুন , চিনি , লঙ্কাগুঁড়ো , জিরেগুঁড়ো পুরের মধ্যে দিতে হবে ।ভালো করে নেড়ে নামিয়ে ঠান্ডা করতে হবে।এরপর পুরটায় বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে চপের আকারে গড়তে হবে । বেসন দেওয়া হয় যাতে পুর ছেড়ে না যায় । বেসনের বদলে ময়দা ও ব্যবহার করা যেতে পারে । এবার জলে বেসন অল্প নুন দিয়ে সামান্য পাতলা করে গুলে তাতে চপগুলি এক এক করে মাখিয়ে বিস্কুটগুঁড়ো মাখিয়ে চপ তৈরী করে কিছুক্ষন রেখে দিতে হবে । ছাকা তেলে ভালো করে ভেজে নিলেই মাছের চপ তৈরী । আড্ডার ফাঁকে স্যালাডের সাথে গরম গরম মাছের চপ দারুণ লাগবে ।

(সম্পূর্ণ ক্যালরি: ১৪২০,

৬ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ২৩৭)




আমি দময়ন্তী বড়াল (চ্যাটার্জ়ী)। এখন থাকি স্কটল্যান্ডে। আমার শখ হাতের কাজ, নতুন নতুন রান্না করা আর বেড়াতে যাওয়া।




এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ

2 comments: