
থেকেরা দিয়া মাছর ঝোল(মাছের টক)
বন্ধুরা,এবারে আমি একটা অসমের প্রাদেশিক রান্না নিয়ে এসেছি. অসমের মানুষ নিজেরা যেমন খুব সরল জীবন যাপন করে তেমনি রান্না-বান্নাও খুব সহজ আর সুস্বাদু.আমার এক প্রিয় বান্ধবী এই রান্নাটা করে খাইয়েছিলো।
থেকেরা,Garcinia Mangostana of Garcinia indica Family,একটা চালতা জাতিয় সবজি আর খুব টক হয়.প্রথমে সবুজ থাকে এরপর যতো পাকতে থাকে আস্তে বেগুনি রং ধরে.থেকেরা কাঁচা ও ব্যবহার হয় আবার পাকলে সেটা শুকনো ব্যবহার করে তরকারিতে। অসমের সব রান্নাঘরেতে থেকেরা থাকে.আমি এখানে একটু অন্যভাবে বানিয়েছি কারণ অসম ছাড়া অন্য কোথাও থেকেরা পাবে কিনা আমি জানি না।
যা যা লাগবে.....
মাছ...৪-৫ টে বড়ো টুকরো (ক্যাটফিস/মাগুর/শোল)
টম্যাটো..১ টা বড়ো
তেঁতুল ...অল্প
হলুদ..১ চামচ
নুন..পরিমান মতো
পাঁচফোড়ন..১/৪ চামচ
কাঁচালংকা..৩-৪ টে
সরষের তেল..আন্দাজমতো
প্রনালী ::প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখো কিছুক্ষণ । এরপর হাল্কা করে ভেজে তুলে রাখো। এবারে টম্যাটো বড়ো করে টুকরো করে নাও। একটা পাত্রে ৪ বা ৫ কাপ জল নাও,তাতে টম্যাটোর টুকরোগুলো আর তেঁতুল দিয়ে দাও.সেই পাত্রে অল্প নুন হলুদ দিয়ে ফুটতে দাও ১০-১৫ মিনিট বা যতক্ষন না টম্যাটো একেবারে নরম হয়ে যাচ্ছে.এবারে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দাও। হালকা গরম থাকতেই হাতে চটকে নিয়ে কাথ্থটা ছেকেঁ বার করে নাও.এবারে কড়াইতে তেল গরম করে তাতে পাচফোড়ন আর কাঁচালংকা ফোড়ণ দাও। মিনিটখানিক পরে টম্যাটোর কাথ্থটা ঢেলে দাও আর ফুটতে দাও ৫-৬ মিনিট। এবারে ভাজা মাছের টুকরো গুলো কড়াইতে দিয়ে দাও। আন্দাজমতো নুন দাও আর ১০-১২ মিনিট কম আঁচে রেখে ফুটতে দাও বা যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে না আসছে। এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো ..
(সম্পূর্ণ ক্যালরি: ৬০০
৪ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ১৫০)
এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা
লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা
মাছের চপ
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস
জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ
notun dhoroner ekta recipe janlam..
ReplyDeleteei thekera jinish ta to mangostin.. eta ekhane o mane japane o achhe. ami oboshyo e try korbo.. dhonyobad kaberi..
ReplyDeletenotun ekta preparation sikhlam.thank u.
ReplyDelete