উপকরণ :
৬-৭ টা লাউ পাতা , বাছা কুচো চিংড়ি ১০০গ্রাম, সরষে বাটা ,৩-৪ টি কাঁচালঙ্কা ,দুই চা চামচ, ২টি ছোট কুচোনো পেঁয়াজ ,আন্দাজ মত নুন, অল্প আতপ চাল এবং মুসুর ডাল বাটা, এক চিমটে কালো জিরে,এক চিমটে পোস্ত,সরষের তেল।
পদ্ধতি:
লাউ পাতাগুলিকে নুন দিয়ে ঘষে নরম করে নিন। ওই চিংড়িমাছের মধ্যে বাটা সরষে, কুচো্নো পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি, 2 চা চামচ সরষের তেল, এক চিমটে কালজিরে,এক চিমটে পোস্ত , নুন মেখে নিন।এরপর মাছ মাখা লাউপাতার মধ্যে ভরুন।পাতাটিকে মুড়ে সুন্দর করে পানের খিলির আকার দিন। এরপর আতপ চাল ও মুসুর ডালের মিশ্রনে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন। ভাত অথবা বিকেলের জলখাবারে খাওয়া যেতে পারে।
(সম্পূর্ণ ক্যালরি: ৮০০
৪ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ২০০)
পেশা-- বুটিকের কাজ
নেশা--লেখালেখি
সখ--রান্নাবান্না
বাড়ী- মালদহ
এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা
মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস
জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ
No comments:
Post a Comment