Wednesday, August 26, 2009

এগ ভীণ্ডালু


উপকরণ:
৪ টে সেদ্ধ ডিম, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা (৩-৪ টে), গোটা গোলমোরিচ(৪-৫ দানা), গোটা জিরে, মেথি দানা (৪-৫ টি), কালো সর্ষে ১ টেবিল চামচ, রসুন আদা বাটা, হলুদ, সাদা ভিনিগার ১ টেবিল চামোচ, জোয়ান ১ চা চামচ (optionl), চিনি, নারকেলের দুধ ............ এগুলো মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে।
৪ টে সেদ্ধ ডিমের সাথে বাটা মশলাটা মিশিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করতে হবে।
চিকেনে ৩ ঘনটা, মাটন ৫ ঘনটা ম্যারিনেট করতে হবে।

ফ্রাইং প্যানে তেল দিয়ে medium আঁচে মশলা মাখানো সেদ্ধ ডিমের সাথে নু্ন দিয়ে ৩-৪ মিনিট করতে হবে। এবার বেশ খানিকটা পেয়াজ কুচি দিয়ে ফ্রাইং প্যানে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রান্না করতে হবে। তৈরি।
চিকেনে ২০-২৫ মিনিট, মটন ৫০-৫৫ মিনিট রান্না করতে হবে।

(সম্পূর্ণ ক্যালরি: ৮৫০
৪ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ২১২৫)



আমি তানিয়া সরকার । গত কয়েক বছর যাবৎ স্বামীর কর্মসূত্রে ইংল্যান্ডবাসী।
তিতিনের মা ।




এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
কষা মাংস

জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ

1 comment: