Thursday, August 27, 2009

পুর ভরা করলা


উপকরণ :
করলা চারটে, ২টি আলু , ২টি ছোট কুচোন পেঁয়াজ মাঝারি মাপের, আমচুর –১ চা চামচ, এক চা চামচ আমের আচার, ১ চা চামচ সরষে বাটা, ১ টেবিল চামচ নারকেল কোরা,নুন ,মিস্টি,সরষের তেল ২ টেবিল চামচ। এই পুর টি বিভিন্ন ভাবে করা যায়...আমি এখানে একরকম পদ্ধতি আলোচনা করলাম।
পদ্ধাতি---প্রথমে টাটকা করলাগুলিকে ভালো করে ধুয়ে দু ফাঁক করে কেটে নিন...এরপর ওর বীজ সমেত শাঁস বের করে ফেলে দিন..এরপর করলাগুলোকে বেশি করে নুন মেখে রোদে একবেলা ফেলে রাখুন। রোদ লাগার পর ভালও করে মুছে নিন।
এদিকে আলু সেদ্ধ করে আলু চটকে নিয়ে ওর মধ্যে কুচোন পেঁয়াজ, আমচুর,আমের আচার,সরষে বাটা এবং নারকেল কোরা এবং আন্দাজমত নুন,এক চিমটি মিষ্টি মেশাতে হবে। ওই পুর ফালি করা করলায় ভরতি করুন। এরপর ফ্রাই প্যান এ সরষের তেল গরম করুন ।খুব সাবধানে যে পিঠটা পুর ভরা সেটি ওপরের দিকে রাখুন। মনে রাখবেন ডোবা তেলে কখনই ভাজবেন না। এক পিঠ ভাজা হলে উলটে দিয়ে পুর ভরা দিকটা ভাজুন। লালচে রঙ হ য়ে এলে নামিয়ে নিন।

(সম্পূর্ণ ক্যালরি: ৭৩০
৪ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ১৮২.৫)

সুতপা ভট্টাচার্য্য
পেশা-- বুটিকের কাজ
নেশা--লেখালেখি
সখ--রান্নাবান্না
বাড়ী- মালদহ





এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

জিলিপি
নিমকির পায়েস
কেশর সন্দেশ

1 comment: