Tuesday, August 25, 2009

জিলিপি

উপকরণ :
১ কাপ ময়দা, ১ বড় চামচ চালের গুড়ো, ১ ছোটো চামচ ব্যাসন, ১ ছোটো চামচ ঘি, ১ ছোটো চামচ চিনি, ৪,৫ ফোঁটা হলুদ খাবার রঙ, হাফ ছোটো চামচ ইন্সট্যান্ট ঈস্ট অথবা সাধারন ঈস্ট, এবং জল ব্যাটার তৈরী করার জন্য। চিনির রস বানানোর জন্য :
২ কাপ চিনি, ২ কাপ জল, ১ ছোটো চামচ লেবুর রস ও হাফ ছোটো চামচ কেশর।
জিলিপি ভাজার জন্য দরকার প্রয়োনীয় তেল ও একদিকে ছিদ্রযুক্ত পাইপিং(pipping bottle) বোতল।

পদ্ধতি :
ময়দা, ব্যাসন ও চালের গুড়ো মিশিয়ে নাও। সাধারন ঈস্ট হলে এক বড় চামচ জলে ভাল করে গুলে নাও। আর ইন্সট্যান্ট(instant ) ঈস্ট হলে ময়দার সাথে মিশিয়ে নাও। ঘি, চিনি দাও। এবার পরিমান মত জল (২/৩ কাপ-১কাপ) দিয়ে ব্যাটার তৈরী কর।
খাবার রঙ মিশিয়ে দাও। ব্যাটারটা বেশ মসৃন হবে, অনকটা প্যানকেকের ব্যাটারের মত। এবার সময় ধরে ১০ মিনিট রাখো। (ওর বেশী কখনওই নয়)। ওই ১০ মিনিটে বেশ বড় একটা ডীপ প্যানে বেশী করে তেল গরম করতে দাও(২৫০মি.লি)। আর এদিকে সস্ প্যানে জল ও চিনি দিয়ে রসটা তৈরী কর। ফুটতে শুরু করলে সাধারন আঁচে ৪-৫ মিনিট রেখে গ্যাস বন্ধ করে ওতে লেবুর রস ও কেশর মিশিয়ে রেখে দাও। এরপর জিলিপির ব্যাটারটা ওই pipping bottle এ ভরে নাও। তেলটা খুব গরম হলে আঁচ একটু কমিয়ে ওই বোতলটা প্যানের উপরে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঢ়াই থেকে তিন প্যাঁচ দাও।৩০-৩৫ সেকন্ড হলে উল্টে দাও। এইভাবে হালকা বাদামী করে ভেজে নিয়ে paper towel এ রেখে দাও। এবার গরম রসে ২-৩টি করে জিলিপি ডুবিয়ে এপিঠ-ওপিঠ ভালো করে (১৫-২০সেকন্ড)মাখিয়ে তুলে নিয়ে গরম গরম পরিবেশন কর।

টিপ: চালের গুড়ো না মেশালেও হয়। একটু মুচমুচে করার জন্য চালের গুড়ো দেওয়া হয়।

(সম্পূর্ণ ক্যালরি: ২৬১০
৬ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ৪৩৫)



আমি শুচিস্মিতা বন্দোপাধ্যায়। ফিজির বাসিন্দা। সংসার নিয়ে ব্যাস্ত। রান্না করতে, অতিথি আপ্যায়ন করতে বড় ভালবাসি। অবসর কাটে গান গেয়ে।


এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

নিমকির পায়েস
কেশর সন্দেশ

3 comments:

  1. Suchididi,ebar bijoya te khub jilibi banabar ichche ache..tomar recipe ta khub sohoje bojhano.

    ReplyDelete
  2. suchismitadi jilipi bananor icche onekdin chilo kintu kotota parbo bujhte parchilam na . tomar recipita eto sohoje bojhano j ebar nischoi try korbo. ekta bishal boro thanks recipitar jonno

    ReplyDelete