Monday, August 24, 2009

নিমকির পায়েস


উপকরণ
ময়দা 1 কাপ
চালের গুড়ো ½ কাপ
লবন এক চিমটে
দুধ 2 লিটার
চিনি অথবা খেজুরের গুড় প্রয়োজন মত, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো।
ছোটো এলাচ দু তিনটে থেঁতো করে নেওয়া।
কাজুবাদাম
কিসমিস
নিমকি বানানোর জন্যে প্রয়োজনীয় সাদা তেল বা ঘী

এক কাপ ময়দা হলে তাতে হাফ কাপ চালের গুড়ো আর এক চিমটে লবন মিশিয়ে জল দিয়ে মেখে নিন। তারপর লেচি বানিয়ে নিমকির মতো করে কেটে ঘীয়ে ভেজে নিন। এবারে দুধ ফুটিয়ে নিন। ফোটানোর সময় কাজু বাদাম কুচো দিয়ে দিন। দুধ একবার ফুটে গেলেই তাতে ওই ভাজা নিমকি গুলো দিয়ে দাও। এবারে নাড়তে থাকো। নিমকি গুলো অনেকটা দুধ টেনে নেবে। মোটামুটি ঘন হয়ে এলে চিনি বা গুড় মিশিয়ে দুই তিন মিনিট রেখে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করো।



টিপস:

1. নিমকি ভাজতে তেল এর চাইতে ঘী ব্যাবহার করলে টেষ্ট ভালো হবে।
2. দেড় থেকে দুই লিটার দুধের জন্যে হাতের এক মুঠো নিমকি যথেষ্ট।
3. ভাজা নিমকি বেশি হয়ে গেলে এমনি চায়ের সাথে খেয়ে নাও।


(সম্পূর্ণ ক্যালরি: ৩১৯৫
৬ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ৫৩০
)



সুপর্ণা মিত্র
মুম্বই





এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

জিলিপি
কেশর সন্দেশ

1 comment:

  1. obhinobo recipe..sombhoboto bijoya-y try kore felbo.. shudhu ektai problem .. anindita calorie measure kore diyechhe..:( :D

    ReplyDelete