Tuesday, August 25, 2009

কেশর সন্দেশ :

উপকরণ :
২০০ গ্রাম ছানা,
২/৩ কাপ চিনি,
২-৩ টি আমন্ড, ৪-৫ টি পেস্তা
১/২ ছোটো চামচ কেশর
২ বড় চামচ দুধ।

পদ্ধতি :
প্রথমে ১ লিটার এবং ১/৪ লিটার দুধকে ফুটিয়ে একটি বড় পাতিলেবুর রস করে ওতে আস্তে আস্তে ঢালো, দেখবে দুধ কেটে সবুজ জল ও ছানা আলাদা হয়ে যাবে, ঠিক মত না হলে আরও ১ বড় চামচ লেবুর রস দাও। এবার একটি মসলিন কাপড়ে ছানাটা ঢেলে দিয়ে জল দিয়ে (running water) ধুয়ে নাও। এরপর কাপড়ের মুখ বেঁধে ৩০ মিনিট মত ঝুলিয়ে রাখো। হাত দিয়ে কাপড়টা চেপে জল বার করে দাও।

ছানাটা ঝুলিয়ে রেখে বাকি কাজ গুলো সেরে নাও। কেশরটা dry pan একটু রোস্ট করে হাত দিয়ে গুড়ো করে নাও। এবার 2 চামচ দুধ গরম করে roasted কেশরটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নাও। বেশ গাড় হলুদ রং হবে। এরপর চিনিটা dry grinder এ গুড়িয়ে নাও। বাদাম-পেস্তা chop করে নাও।

এইবার কাপড় থেকে ছানাটি বার করে প্লেটে রাখো। হাত দিয়ে ভালো করে মাখো।। গুড়ো চিনি মেশাও, আবার মাখো। সব জিনিষটা মিশে গেলে এবার গ্যাস এ তাওয়া (non stick হলে ভাল) বসিয়ে চিনি মাখা ছানাটি দিয়ে অল্প আঁচে wooden spoon দিয়ে নাড়তে থাকো। সমানে নাড়তে থাকবে। প্রায় 7-8 মিনিট। যখন দেখবে জিনিষটা হয়ে প্যানের গা থেকে খুলে আসছে বুঝবে হয়ে গেছে। গ্যাস অফ করে দাও। এরপর ছানাটি প্লেটে রেখে ওই দুধে ভেজানো roasted কেশর মিশিয়ে নাও ভালো করে। একটা হাল্কা হলুদ রং ও ফ্লেভার থাকবে। এরপর তুমি ওর থেকে লেচি নিয়ে গোল গোল করবে হাতের তালু দিয়ে। আর প্রত্যেকটা গোল্লার মুখে thumb দিয়ে একটু চেপে দেবে। ওর ভেতরে কুচোনো বাদামপেস্তা ভরে দাও।12 টি piece হয়েছে।

তোমাদের ইচ্ছে মতো shape করতে পারো। বা অন্য কোনো flavour দিতে পারো। যেমন ছানাটি নেড়ে নেওয়ার পরে ওতে 1 tsp গোলাপ জল মেশালে। এরপর ওই রকম গোল্লা পাকিয়ে মুখে একটি করে গোলাপের পাপড়ি দিও। আবার কমলা লেবুর রসে ছানা কাটিয়ে ছানাটি নেড়ে ওতে ২-৩ ফোঁটা orange essence ও কমলা লেবুর skin peel করে, ওটা গুড়ো করে ছানার সাথে মিশিয়ে দিয়ে ওই রকম বা square shape করে মধ্যিখানে পেস্তা সাজিয়ে দিলেও হবে।

(সম্পূর্ণ ক্যালরি: ৯৫৮
১২ জনের মত, প্রতি ভাগে ক্যালরি: ৮০)



আমি শুচিস্মিতা বন্দোপাধ্যায়। ফিজির বাসিন্দা। সংসার নিয়ে ব্যাস্ত। রান্না করতে, অতিথি আপ্যায়ন করতে বড় ভালবাসি। অবসর কাটে গান গেয়ে।


এই সংখ্যার অন্যান্য রান্না :
চকোলেট কেক
ধোকলা

লাউ পাতার বড়া
পুর ভরা করলা
নবরত্ন কোর্মা
এঁচোড়ের কোপ্তা

মাছের চপ
থেকেরা দিয়ে মাছের ঝোল
চিংড়ি মাছের পাতুরি
এগ ভীন্ডালু
কষা মাংস

জিলিপি
নিমকির পায়েস

1 comment:

  1. suchi didi tomar ranna r bhokto ami onekdin, eto sundor r sohoj kore bujhiye dao tumi je ankora radhuni o rannai agrohi hoye uthbe

    ReplyDelete